শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৬, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার ভুল পথে গেলে বিএনপির পাশাপাশি বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে: সারজিস আলম

‎জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : ‎সরকার সঠিক পথে না থাকলে শুধু সরকার বা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, এর প্রভাব পুরো দেশের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সফরে লক্ষ্মীপুরে এসে চকবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

‎সারজিস আলম বলেন, সরকারকে লাইনে রাখার জন্য, সরকারের যৌক্তিক সমালোচনা করার জন্য ছায়া মন্ত্রিসভার মতো যেকোনো প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কারণ দিনশেষে সরকার যদি ঠিক পথে না থাকে, তাহলে শুধু সরকার বা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না; আমরাও ক্ষতিগ্রস্ত হবো, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, সরকারের ছয় মাসের সময়ে বিভিন্ন ক্ষেত্রে যেসব ব্যর্থতা রয়েছে, এনসিপি সেগুলো জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে।

সারজিস আলম আরও বলেন, আমরা মনে করি, বিরোধী দল হিসেবে এনসিপি যে ভূমিকা সংসদে, রাজপথে এবং সব জায়গায় পালন করছে-সরকারকে প্রশ্ন করা, যেকোনো ধরনের ব্যর্থতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণের সামনে তুলে ধরা এবং বুক চিতিয়ে লড়াই করে যাওয়া—এনসিপি সেই কাজটি করে যাবে, ইনশাআল্লাহ।
‎

  • সর্বশেষ