শিরোনাম
◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৮:১২ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চলচ্চিত্র গ্রাহক সংস্থার নতুন কমিটির শপথ, শ্রদ্ধা ও প্রত্যাশার অঙ্গীকার

মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বুধবার ২৬ আগস্ট বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-এর জহির রায়হান কালারল্যাব ভিআইপি প্রজেকশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সংস্থার উপদেষ্টা খোরশেদ আলম খসরু নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান মজনুকে শপথ পাঠ করান। এরপর সভাপতি নিজেই কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ করান। মোট ১৫ সদস্যের এই কমিটিতে ১৪ জন সদস্য শপথ নেন।

নবনির্বাচিত কমিটির গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তারা হলেন—সভাপতি আসাদুজ্জামান মজনু, সহ-সভাপতি লাল মোহাম্মদ, মহাসচিব শহীদুল্লাহ দুলাল, সহ-সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসতাক রহমান, অর্থ সম্পাদক দিলীপ ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম খান, বৈদেশিক সম্পাদক মমিনুল হক চৌধুরী সাঁচি এবং প্রচার ও দপ্তর সম্পাদক আজগর আলী।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার হোসেন বুলু, এস এম আজহার, কামরুল আহমেদ পনির, মনিরুজ্জামান মনির, এ কে এম বুলবুল খান এবং মো. ফারুক হোসেন তানভীর।

শপথ অনুষ্ঠান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের সাবেক সভাপতি আব্দুল লতিফ বাচ্চু ও সহ-সভাপতি আবু হেনা বাবলুসহ প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য, সংগঠনের সভাপতি আব্দুল লতিফ বাচ্চু গত ৪ জানুয়ারি ২০২৬ এবং সহ-সভাপতি আবু হেনা বাবলু ১১ এপ্রিল ২০২৬ ইন্তেকাল করেন। তাদের অকাল প্রয়াণে সৃষ্ট শূন্যতা পূরণে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানায় চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ মেকআপম্যান সমিতি, অঙ্গসজ্জাকর সমিতি, জাতীয়তাবাদী চলচ্চিত্র ফোরাম এবং বাংলাদেশ সিনিয়র সহকারী চলচ্চিত্র পরিচালক (সিডাব) সমিতি।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি চলচ্চিত্র গ্রাহকদের অধিকার রক্ষা, শিল্পের মানোন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ