আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের দীর্ঘদিনের অনুরাগের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বুধবার মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে তিনি পুনরায় বিয়ের পিঁড়িতে বসবেন। প্রিয় দলের প্রতি শুভকামনা জানাতে গিয়ে করা এই মন্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
বুধবার রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে পরীমণি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’
এই পোস্টের পরপরই তার ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেক নেটিজেন বিষয়টিকে নিছক মজা হিসেবে নিলেও প্রিয় দলের জয়ে পরীমণির এমন ‘প্রতিশ্রুতি’ নিয়ে মন্তব্যের ঘরে নানা আলোচনা চলছে।