শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৮:৩১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ও পলির অভিযোগ

মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি অভিযোগ করেছেন, টাকার বিনিময়ে তাকে নির্বাচনে পরাজিত করা হয়েছে।

আজ রোববার বিকালে  গুলশানস্থ নিজ বাসায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে  আনুষ্ঠানিকভাবে পলি  এই দাবি করেন।

তিনি বলেন, নির্বাচনে “অযোগ্য প্রার্থীদের” জয়ী করতে অর্থ লেনদেন হয়েছে। ভোটারদের প্রভাবিত করতে টাকা ছড়ানো হয়েছে। তার কাছে এ সংক্রান্ত কিছু “তথ্য-প্রমাণ” রয়েছে, যা তিনি উপস্থাপন করেন। যাদেরকে টাকা দেওয়া হয়েছে তাদের কল রেকর্ড উপস্থিত সকলকে শোনান।

নির্বাচনের ভোটগ্রহণের পলির সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তাকে বলতে শোনা যায়, টাকা দিয়ে ফলাফল প্রভাবিত করা হয়েছে।  তিনি রাগান্বিত সুরে এই  অভিযোগ তুলেছেন। 
 
গত ৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (BFDC)-তে। এতে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। সভাপতি নির্বাচিত হন শিবা শানু এবং সাধারণ সম্পাদক জয় চৌধুরী। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি প্রার্থী ছিলেন, তবে জয়ী হননি।

এদিকে,  বর্তমান অবস্থায় এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা বিজয়ী প্যানেলের পক্ষ থেকে পলির অভিযোগের আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। বিষয়টি চলচ্চিত্র অঙ্গনে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, অভিযোগ প্রমাণিত হলে তদন্তের দাবি উঠতে পারে।

বিশ্লেষকরা মনে করেন, এই অভিযোগ নতুন নয় বাংলাদেশের বিভিন্ন সংগঠনের নির্বাচনেই মাঝে মাঝে এমন অভিযোগ ওঠে। তবে পলি সরাসরি “প্রমাণ” উপস্থাপনের দাবি করায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

যদি সত্যিই নিরপেক্ষ তদন্ত হয়, তাহলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠতে পারে ভবিষ্যতের নির্বাচন কাঠামোতেও পরিবর্তন আসতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়