শিরোনাম
◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জামিনে মুক্ত বেনজীর, দেশে ফেরাতে নতুন আইনি চ্যালেঞ্জ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও)

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফল্যের সঙ্গে বেড়েছে শত্রুও, বললেন কঙ্গনা রানাওয়াত

বলিউডের ‘কুইন’ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এ মুহূর্তে নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’র প্রচারে ব্যস্ত। একেবারে চরিত্রের মতো করেই নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি। তার প্রতিদিনের সাজও বেশ আলোচনায় আসছে। পাশাপাশি বিভিন্ন প্রশ্নের সম্মুখীনও হতে হচ্ছে তাকে। সম্প্রতি বলিউডে অন্যদের সঙ্গে তার যোগাযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন এই অভিনেত্রী। 

সারা বছরেই নানা কারণে চর্চায় থাকেন কঙ্গনা। বিশেষ করে তার বেফাঁস মন্তব্য এবং ঠোঁটকাটা স্বভাবের কারণে প্রায়ই আলোচনায় চলে আসেন তিনি। এখন যদিও শুধু সিনেমার কারণে নয়, রাজনৈতিক মন্তব্যের জন্যও তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চা চলতেই থাকে। অবশ্য রাজনীতির দুনিয়ায় পা রাখলেও অভিনয়টা সমানতালেই চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল— বলিউডের কেউ কি তাকে শুভেচ্ছা জানিয়েছেন সিনেমা মুক্তির আগে? সাধারণত অনেক অভিনেতা-অভিনেত্রীকেই দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বিনিময় করতে। কঙ্গনার ক্ষেত্রে কি কখনো এমনটি ঘটেনি? 

এ প্রসঙ্গে কঙ্গনার জবাব, ইন্ডাস্ট্রির কারো সঙ্গে তেমন যোগাযোগ নেই তার। কেউ তাকে কখনো মেসেজও করে না। 

এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরও এমন ব্যবহার পেয়ে কি খানিক মন খারাপ হয়েছে কঙ্গনার? যদিও এ ব্যাপারে খুব একটা মাথা ঘামাতে চান না তিনি। কারণ অভিনেত্রী মনে করেন মানুষ যত সফল হয়, তত তার শত্রু বৃদ্ধি পায়। তাই জীবনের এ বিষয়গুলো নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়