শিরোনাম
◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ◈ রমজানে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে, ট্রেনে ইফতার করা নিয়ে যা বললো কর্তৃপক্ষ ◈ শেখ বশিরউদ্দীনকে বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলো সরকার ◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ১২:০৪ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন আন্তর্জাতিক উৎসবে ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিপ’

হাদি বাবাইফার পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিপ’ মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় চলমান রিভাররান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। চলচ্চিত্রটি এ মাসের শেষের দিকে আরও দুটি উৎসবে দেখানোর কথা রয়েছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ২০২৪ সালে নির্মিত ১৩ মিনিটের এই বর্ণনামূলক চলচ্চিত্রটি দক্ষিণ কোরিয়ার ৪২তম বুসান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এবং জার্মানির ওবারহাউসেন আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে অংশ নেবে।

‘শিপ’ ছবিতে রোজ নামে একটি ছোট্ট মেয়েকে দেখানো হয়েছে। সে তেহরানে তার মায়ের সাথে থাকে। প্রতিবেশীদের বাড়ির উঠোনে ঐতিহ্যবাহী রীতিতে অনেকগুলো ভেড়া জবাই দেওয়ার সময় সে সেগুলোকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। অভিনেতাদের মধ্যে রয়েছেন রোজ তাবাতাবাই এবং গেলাভিজ আলম।

বার্ষিক অস্কার বাছাই চলচ্চিত্র উৎসব রিভাররান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতি বসন্তে উত্তর ক্যারোলিনার উইনস্টন-সালেমে অনুষ্ঠিত হয়। এই বছরের উৎসবটি ১১ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইমস
  • সর্বশেষ
  • জনপ্রিয়