শিরোনাম
◈ বিয়েতে গুরুত্ব হারাচ্ছে স্বর্ণ, বদলে যাচ্ছে ভালোবাসা প্রকাশের ধরনও! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪৩ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামা ছিঁড়ে ফেলায় মিমির রাগ !

টালিউডের ব্যস্ততম অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী। শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে কাজ করে এখন ‘দুষ্টু কোকিল’ নামেই পরিচিতি তার। এই মুহূর্তে কাজ নিয়ে তেমন কোনো ব্যস্ততা নেই মিমির। বর্তমানে নিজ শহর কলকাতায় নিজেকে নিয়েই ব্যস্ত এই নায়িকা। ব্যক্তিগত জীবনে মা-বাবা ও তিন পোষ্য কুকুরকে নিয়েই অভিনেত্রীর জগৎ। মাঝে মাঝেই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন মিমি, যা স্পষ্ট হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

মিমির তিন পোষ্যের অনেক ধরনের কাণ্ড-কারখানা তুলে ধরেন নায়িকা। তার সামাজিক মাধ্যমের পাতা ঘাঁটলেই তাদের ছবি আর ভিডিও চোখে পড়ে। বোঝা যায়, একেবারে নিজ সন্তানের মতই তার পোষ্যদের ভালোবাসেন নায়িকা। মিমির সংসারের সেই তিন পোষ্যের নাম চিকু, ম্যাক্স আর জাদু। বাড়িতে থাকলে এই তিন জনকে নিয়েই সময় কাটে নায়িকার।

মিমি তার চিকু, ম্যাক্স আর জাদুর কীর্তিকলাপ মাঝে মাঝেই পোস্ট করে থাকেন। তাদের ওপর যেমন অতিষ্ঠ নায়িকা, তেমনই আবার তাদেরকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারেন না।

বেশ কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। যেখানে দেখা যায়, ক্ষত বিক্ষত তার হাত! জাদুর নখের আঁচড় লেগেছিল।

এর পরই ঘটল আরও এক ঘটনা। মিমির শখের একটি সবুজ রঙের জামা ছিঁড়ে ফেলেছে তার পোষ্যরা। আর তা দেখেই রেগে লাল মিমি। তবে যতই রাগ হোক না কেন নিজের সন্তানকে কি বেশি কিছু বলা যায়! ঠিক এটাই ঘটেছে মিমির সঙ্গে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন মিমি। যেখানে দেখা যাচ্ছে রীতিমতো চিৎকার করছেন অভিনেত্রী। আর নায়িকাকে দেখে ছুটে ছুটে পালাচ্ছে তার আদরের দুই পোষ্য। কারণ, নায়িকা নিজেও জানেন ওদের বলে তো কোনও লাভ নেই। তবে চিকু এবং জাদু দুজনেই বুঝতে পেরেছে যে তাদের মা রেগে গেছে।

সিনেমা, ওয়েব সিরিজ দুই প্ল্যাটফর্মেই চুটিয়ে কাজ করছেন মিমি চক্রবর্তী। একের পর এক ভাল কাজ যিনি দর্শকদের উপহার দিয়েছেন। একটা সময় রাজনীতির ময়দানে পা রাখলেও বর্তমানে সেখান থেকে সরে তিনি শুধু অভিনয়েই মন দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়