শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কা থেকে উদ্ধার হওয়া ২০০-এর বেশি ইরানি নাবিক দেশে ফেরত পাঠাল কলম্বো

দুটি যুদ্ধজাহাজ থেকে শ্রীলঙ্কার উদ্ধার করা ২০০ জনেরও বেশি ইরানি নাবিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার একজন শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন বলে রয়টার্সের বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে।

একটি মার্কিন সাবমেরিনের টর্পেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শ্রীলঙ্কা গত ৪ মার্চ ‘আইরিস দেনা’ যুদ্ধজাহাজ থেকে ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করে। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের মধ্যে জাহাজটি ভারতের আয়োজিত একটি নৌ-মহড়া থেকে ফিরছিল।

advertisement

এছাড়াও ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর কলম্বোর কাছে সাহায্য চাওয়া দ্বিতীয় জাহাজ ‘আইরিস বুশেহর’ থেকে শ্রীলঙ্কা গত ৫ মার্চ ২০৮ জন নাবিককে উদ্ধার করে।

শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষামন্ত্রী অরুণা জয়সেকেরা বলেন, দুটি জাহাজের নাবিকদের মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে করে নিয়ে যাওয়া হয়। অভিযানে সহায়তা করার জন্য জাহাজে প্রায় ৮-১০ জন ইরানি নাবিক রয়েছেন।

advertisement

কলম্বোতে নাবিকদের নামিয়ে দেওয়ার পর আইরিস বুশেহর জাহাজটিকে শ্রীলঙ্কার পূর্ব উপকূলের ত্রিনকোমালি জলসীমায় টেনে নিয়ে যাওয়া হয় এবং অবশেষে মঙ্গলবার সকালে সেখানে পৌঁছায়।

রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কা উদ্ধার হওয়া নাবিকদের ৩০ দিনের প্রবেশ ভিসা দিয়েছিল। একই সঙ্গে ইরানে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করার আগে নৌ ও বিমান বাহিনীর ক্যাম্পে তাদের রাখা হয়েছিল।

advertisement

এদিকে মার্কিন হামলায় নিহত ডেনা জাহাজের ৮৪ জন নাবিকের মরদেহ ইরানের ব্যবস্থাপনায় একটি চার্টার্ড বিমানে করে ফিরিয়ে নেওয়া হয়ছে।

  • সর্বশেষ