শিরোনাম
◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫৯ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহারা মিতুকে নিয়ে দুই ক্রিকেটারের দ্বন্দ্ব, যা জানালেন এই নায়িকা

গুঞ্জন উঠেছে চিত্রনায়িকা জাহারা মিতুকে নিয়ে মনোমালিন্য চলছে দেশের জাতীয় দলের দুই ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের মধ্যে। কারণ হিসেবে চাউর হয়েছে দুজনের সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মিতু। 

এদিকে বিষয়টিকে গুজব বলে আখ্যায়িত করেছেন মিতু। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ছি ছি! আপনি দুজন ক্রিকেটারের নাম বলছেন! একজনই পাই না, আবার দুজনের সঙ্গে!’ 

তাকে নিয়ে শান্ত ও হৃদয়ের মধ্যে মনোমালিন্য চলছে শুনে নায়িকা বলেন, ‘এসব ভুয়া কথা। ছিঃ বলা ছাড়া আর কোনো মন্তব্য নেই। আমি আপনার কাছ থেকেই শুনলাম।’

নায়িকা আরও বলেন, ‘শান্ত একজন বিবাহিত ছেলে। এই গুঞ্জনের এক কানিও সত্য নয়। এগুলো ভুয়া খবর। শান্ত ও হৃদয়ের মধ্যকার মারামারির কথা শুনে আমি তো সারপ্রাইজড!  

মিতুকে সবশেষ দেখা গেছে শত্রু সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন বাপ্পি চৌধুরী। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার আগুন সিনেমাটি। এটি নির্মাণ করছেন বদিউল আলম খোকন। মিতুর বিপরীতে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। 

  • সর্বশেষ