শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৪, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানে ইতিহাস গড়ে পুরস্কার জিতলেন বাঙালি অভিনেত্রী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের প্রতিযোগিতা বিভাগে আঁ সার্তে রিগায় জায়গা করে নিয়েছিল ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’। শুক্রবার রাতে ঘোষণা করা হয়েছে আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার।

[৩] যেখানে ‘দ্য শেমলেস’ সিনেমাতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। তিনিই প্রথম ভারতীয়, যিনি কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন। সূত্র: কান উৎসবের ওয়েব সাইট

[৪] কানে অফিশিয়াল মনোনয়ন পাওয়ার পর থেকেই আলোচনায় ছিল কনস্টানটিন বোজানভ পরিচালিত ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’। কানে প্রিমিয়ারের পর থেকেই প্রশংসায় ভাসছিল সিনেমাটি।

[৫] সিনেমাতে ‘রেনুকা’ চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেমলেস’ সিনেমাটির গল্প একজন যৌনকর্মীকে নিয়ে। যিনি দিল্লির একটি যৌনপল্লিতে এক পুলিশকে হত্যা করে ফেরার হন। এই যৌনকর্মীর চরিত্রেই অভিনয় করেছেন অনসূয়া।

[৬] অভিনেত্রী তার এই পুরস্কার উৎসর্গ করেছেন বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে, যাদের যে লড়াই করার কথা হয়তো ছিল না কিন্তু করতে হচ্ছে।

[৭] কলকাতাতেই বড় হয়েছেন অনসূয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

[৮] এদিকে, আঁ সার্তে রিগায় সেরা সিনেমার পুরস্কার জিতেছে চিনের ‘ব্ল্যাক ডগ’। গুয়ান হু পরিচালিত ‘ব্ল্যাক ডগ’ সিনেমাটির গল্প এক ব্যক্তি ও কুকুরের সম্পর্ক নিয়ে। দুজনেই একা। এই একাকিত্ব তাদের নতুন এক যাত্রার দিকে নিয়ে যায়।

[৯] এ ছাড়া আঁ সার্তে রিগায় জুরি পুরস্কার পেয়েছে ফ্রান্সের সিনেমা ‘দ্য স্টোরি অব সুলেমান’।সিনেমাটির নির্মাতা বরিস লোজকাইন।‘দ্য স্টোরি অব সুলেমান’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আবু সনগারে।‘দ্য ড্যামড’ সিনেমার জন্য ইতালির রবার্তো মিনারভিনি হয়েছেন সেরা নির্মাতা।

  • সর্বশেষ