শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫৪ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইটিআইয়ের মহাপরিচালক হলেন আসাদুজ্জামান  

এসএম আসাদুজ্জামান

এম এম লিংকন: নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনের (ইটিআই) মহাপরিচালক ( ডিজি) হলেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম সচিবও জনসংযোগ শাখার পরিচালক এসএম আসাদুজ্জামান। মঙ্গলবার (২৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এসএম আসাদুজ্জামানকে ইটিআইয়ের মহাপরিচালক হিসেবে বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এমএল/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়