শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৫:০২ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে হচ্ছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য

বগুড়া-৪ আসন

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া): কে হচ্ছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য। এ নিয়ে ভোটারদের মাঝে চলছে অনেক হিসাব-নিকাশ।

বিএনপি দলীয় সংসদ সদস্য মোশারফ হোসেনের পদত্যাগের পর থেকে এ আসনে নির্বাচনী আমেজ শুরু হয়। ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

উপনির্বাচনে দলীয় প্রার্থীরা হলেন, ১৪ দলীয় জোট প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন (মশাল), জাকের পার্টির প্রার্থী আব্দুর রশীদ (গোলাপফুল), জাতীয় পার্টির প্রার্থী শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী তাজ উদ্দীন (ডাব)। 

স্বতন্ত্র প্রার্থীরা হলেন, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুড়াল), নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা (দালান), নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস আলী (কলার ছড়ি), কাহালু উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান (ট্রাক) ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (একতারা)।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত বলেন, উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আশা করি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়