শিরোনাম
◈ ৬ মাসের মূল্যায়নে বাড়তে পারে মন্ত্রিসভার আকার, বদলাতে পারে দায়িত্ব ◈ এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, বহাল থাকছে অনলাইন আবেদন ◈ খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী ◈ 'দেশটা আমাদের সবার', পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ইংল্যান্ডের দ্বিতীয় স্ত‌রের দ‌লের বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ বাতিল করলো বার্সেলোনা ◈ নিরাপদ ও নিয়মিত অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ ◈ একসঙ্গে পুলিশ টিমকে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ইদানীং প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি, দেশের মান সম্মান ক্ষুণ্ন হচ্ছে: কর্নেল (অব.) অলি ◈ সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ ◈ দেশের সব ডিসির জন্য যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

এম এম লিংকন: আপিল বিভাগের চেম্বার আদালত নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছেন। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৭ অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন চলবে। বুধবার (২৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন। 

এ সময় আদালতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুর পক্ষে আইনজীবী ছিলেন মোমতাজ উদ্দিন ফকির এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স টিটুর পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর ঋণ খেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু।

গত ১৮ সেপ্টেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঋণ খেলাপির অভিযোগে তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন তিনি।

সেখানেও মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এ আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন।
গত মঙ্গলবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন।

বুধবার সেই আবেদনের শুনানি নিয়ে নির্বাচন স্থগিত করে ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেছেন। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়