শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:২৩ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন জবির নবনিযুক্ত উপাচার্য 

অপূর্ব চৌধুরী, জবি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার (০৪ ডিসেম্বর) শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতার স্মরণে এক মিনিট নীরবতা পালনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জবি উপাচার্য। 

[৩] এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে সই করেন। 

[৪] এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, সহকারী প্রক্টর, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

[৫] প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর প্রথম নারী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম নারী ডীন এবং দেশের প্রথম নারী তথ্য কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়