শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৮:২৭ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ মে থেকে ১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষা শুরু 

শহীদুল ইসলাম: আগামী ৫ মে থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সংস্থাটি।

এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ মে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৬ মে একই সময়ে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে এর আগে ২২ ফেব্রুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন উত্তীর্ণ হন।

মোট এক লাখ ৫১ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ। এছাড়া গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। ঢাকা পোস্ট

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়