শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ মারামারি, আহত ৭

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ

শহীদুল ইসলাম: বুধবার আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সরাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের মারামারি হয়েছে। জাগো নিউজ 

বুধবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোডের লেকপাড়ে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ঢাকা কলেজের পাঁচ এবং আইডিয়াল কলেজের দুই ছাত্র।

সূত্রে জানা যায়, বুধবার আইডিয়াল কলেজের ছাত্রকে মারধরের খবর ছড়িয়ে পড়লে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি লেকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে ওপর হামলা করে। এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে বলে জানিয়েছে পুলিশ ও কলেজ প্রশাসন।

এ বিষয়ে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, তথ্য পেয়ে আমরা (নিবিড় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা) সকালে ওই এলাকা ঘুরে এসেছি। কলেজে আসার পর শুনি ঘটনা ঘটেছে। ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে, সবাই বাসায় ফিরে গেছে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ক্যাম্পাসের বাইরের এসব ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কেউ দোষী হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

আইডিয়াল কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি, মারামারির ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে বলতে পারবো কী হয়েছে।

নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ বলেন, ওখানে যারা খেতে গেছে তাদের মধ্যে কথা কাটাকাটি-হাতাহাতির ঘটনা ঘটেছে। 

এসআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়