শিরোনাম
◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২৭ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঠ্যবই নিয়ে মিথ্যাচার মেনে নেওয়া হবে না: শিক্ষামন্ত্রী 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সঞ্চয় বিশ্বাস: দেশে একশ্রেণির অপশক্তি পাঠ্যবইয়ে যে তথ্য নেই, সেই তথ্য আছে বলে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। তাছাড়া পাঠ্যবইয়ের সব যৌক্তিক ভুল সংশোধন করা হবে, কিন্তু কোনো মিথ্যাচার মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। আরটিভি, জাগোনিউজ

দীপু মনি বলেন, আমি কৃতজ্ঞ ও আনন্দিত। কারণ শুধু শিক্ষার দুই মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড নয়, দেশের সব মানুষ পাঠ্যবই পড়ছেন। আমি চাই, তারা এটি আরও সূক্ষ্ণভাবে দেখুক এবং গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমাদের দিক। আমরা খোলা মনে সব পরামর্শ বিবেচনা করব এবং যৌক্তিক মনে হলে তা পরিমার্জন, পরিশোধন, পরিশীলন করব।

তিনি বলেন, নতুন ক্যারিকুলামের পাঠ্যবইয়ে কোথাও কোথাও ভুল থাকতে পারে, এগুলো সংশোধনের জন্য দুটি কমিটি করে দিয়েছি। ভুলগুলো চিহ্নিত হলে সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে। ৩৫ কোটি বই ছাপা হয়, এটি বিশাল কর্মযজ্ঞ। আমরা সব যৌক্তিক ভুল সংশোধন করব। কিন্তু মিথ্যাচার মেনে নেওয়া হবে না।

কেউ কেউ অপরাজনৈতিক হিংসা ও বিদ্বেষের বশে সমালোচনা করছেন বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, আপনার আশপাশে এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ওয়েবসাইটে বই আছে, ভালো করে দেখে নিন। চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে না ছুটে নিজের চোখে আগে দেখুন।

নবম-দশম শ্রেণির বই নিয়ে বিতর্কের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এটি ১০ বছর পর ধরা পড়েছে। এটি দেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ সংশোধন করেছেন। তিন দফায় সংশোধন করা হলেও সেই ভুল রয়ে গেছে। সেটি এবার সংশোধন করে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে, এমন সংবাদের প্রচার না করার আহ্বান জানান তিনি।


এসবি২/এএ

  • সর্বশেষ