শিরোনাম
◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও)

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৪:৫৭ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশোভন আচরণ, ইবি শিক্ষককে শোকজ

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক নিয়োগে বোর্ডে অশোভন আচারণের অভিযোগে শোকজ করা হয়েছে বিভাগটির সভাপতি ও নিয়োগ বোর্ডের সদস্য সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসানকে। বুধবার (৩০ নভেম্বর) তথ্য অনুসন্ধান কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শার্মা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

অশোভন আচরণে অভিযুক্ত ড. বখতিয়ার হাসানকে আগামী ৭ দিনের মধ্যে লিখিত বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রার অফিসের আদেশ মোতাবেক গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হয়। গত ২৭ সেপ্টেম্বর উক্ত নিয়োগ নির্বাচনী বোর্ডের বিশেষজ্ঞ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান প্রার্থী বাছাই নিয়ে আপনার সম্পর্কে বোর্ডের অন্য দুইজন (সদস্য ও বিশেষজ্ঞ সদস্য) সদস্যের সাঙ্গে অশোভন ও অযৌক্তিক আচরণের অভিযোগ পেশ করেছেন।

উপাচার্যের নিকট আপনার এই আচরণের আইনানুগ ও উপযুক্ত শাস্তি দাবি করেছেন। উপর্যুক্ত অভিযোগের প্রেক্ষিতে আগামী ৭ দিনের মধ্যে আপনার লিখিত বক্তব্য সশরীরে বিজ্ঞপ্তিতে স্বাক্ষরিত তদন্ত কমিটির সদস্যের অফিস কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

অধ্যাপক ড. দেবাশীষ শার্মা বলেন, তিনদিন আগে আমাকে নিয়ে এক সদস্যের তথ্য অনুসন্ধান করতে কমিটি করা হয়। কমিটির পক্ষ থেকে নিয়োগ বোর্ডে অশোভন আচারণের কারণ জানতে চেয়ে তার কাছে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে। 

সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসান বলেন, আমি চিঠি পেয়েছি। একজন অপমানিত হয়েছে আরেকজন অভিযোগ করেছেন। আমাকে অভিযোগ করলে সিন্ডিকেটের পরই করতে পারতো। হঠাৎ এ অভিযোগ আমাকে বিস্মিত করেছে।  

এর আগে গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিভাগটির প্রভাষক পদে নিয়োগ বোর্ডে প্রার্থী বাছাই নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এতে নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচনে চূড়ান্ত স্বাক্ষর না করেই বেরিয়ে যান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসান।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়