শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ১১:৪৫ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবির আল হাদিস বিভাগে ক্যারিয়ার বিষয়ক কাউন্সিলিং

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার বিষয়ক কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস এ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগ এর আয়োজন করে। মঙ্গলবার বেলা ১২ টায় বিভাগের সভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-হাদিস এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. ময়নুল হক। প্রধান আলোচক ছিলেন গভার্নমেন্ট টিচার ট্রেনিং কলেজ, কুমিল্লার সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাসেম। এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে ড. আবুল কাশেম বলেন, ‘মানুষের জীবনের সবথেকে মূল্যমান জিনিস হলো মস্তিষ্ক। যে মস্তিষ্কের ব্যবহারে যতটা পারঙ্গম সে ততটা সফল। পৃথিবীতে সফলভাবে টিকে থাকতে হলে আমদেরকে সবসময় আপডেট থাকতে হবে। যোগ্যতা অর্জনের ক্ষেত্রে আমাদেরকে চারটি স্তর অতিক্রম করতে হবে। জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গী ও মূল্যবোধ এই চারটি স্তর পূর্ণ করতে পারলেই একজন ব্যক্তি যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। শুধু মুখস্থবিদ্যার উপর নির্ভরশীল না হয়ে বাস্তবতা মিলিয়ে পড়াশোনা করার অভ্যস্ত হতে হবে।’
 
তিনি বলেন, ‘সফল হতে শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়। স্বপ্নকে বাস্তবে রুপদানের জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা। গন্তব্য পৌছানোর জন্য অনেক পথ আছে। এখন আমাকেই বেছে নিতে হবে আমি কোন পথে যাবো। এক্ষেত্রে অবশ্যই আমাকে যুগবাস্তবতাকে মাথায় রেখে আগাতে হবে।’
প্রতিনিধি/এসএ
  • সর্বশেষ
  • জনপ্রিয়