শিরোনাম
◈ বুধবারে চট্টগ্রাম-রাঙ্গামাটি জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ মেসির জাদুতে মহাকাব্যিক প্রত্যাবর্তন, কোয়ার্টারে আর্জেন্টিনা ◈ মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২–০ থেকে ৩–২ আর্জেন্টিনা ◈ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর ঢাকা ◈ পুলিশ তো আমার হাতে নেই, তবে মুরগি আছে: সংসদে প্রাণিসম্পদ মন্ত্রীর মন্তব্যে হাসির রোল ◈ ভূ‌মিক‌ম্পে ভেনেজুয়েলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭ বিলিয়ন ডলার ◈ ভারত-চীন-যুক্তরাষ্ট্রের মাঝে কৌশলগত ভারসাম্য গড়ছে বাংলাদেশ: জন ড্যানিলোভিচ ◈ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, এক হাজার যাত্রী নিয়ে আটকা পর্যটক এক্সপ্রেস ◈ সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার কাছাকাছি, বান্দরবানে ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত ◈ ভারি বৃষ্টিতে শাহ আমানতে অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৪ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুর বোর্ডের আরো ২ পরীক্ষার প্রশ্নপত্র বাতিল

ফাইল ছবি

আলামিন শিবলী : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষার আরও দুই বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। বিষয়গুলো হলো- জীব বিজ্ঞান ও উচ্চতর গণিত।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষার স্থগিত ৪ বিষয় যথাক্রমে গণিত (আবশ্যিক), পদার্থ বিজ্ঞান, কৃষি শিক্ষা, রসায়ন ও আরও ২টি বিষয় যথাক্রমে জীব বিজ্ঞান ও উচ্চতর গণিতসহ মোট ৬ টি বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বাতিলকৃত প্রশ্নপত্রগুলো ট্রেজারি অফিসগুলো কঠোর নিরাপত্তার সঙ্গে আলাদা করে পৃথক ট্রাঙ্কে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো।

প্রশ্ন ফাঁসের কারণে বুধবার (২১ সেপ্টেম্বর) চলমান এসএসসি পরীক্ষার দিনাজপুর শিক্ষা বোর্ডের গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়নের পরীক্ষা স্থগিত করা হয়। দিনাজপুর বোর্ডের অধীন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি পরীক্ষা কেন্দ্রের সচিবের কক্ষে পরীক্ষার আগেই প্যাকেট খোলা প্রশ্নপত্র পাওয়া যাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।

এরপর বৃহস্পতিবার এসব পরীক্ষার নতুন সূচী ঘোষণা করা হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া গণিত (আবশ্যিক), কৃষি, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের পরীক্ষা আগামী ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের নোটিশটি দেখার জন্য এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়