শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রাজধানীর আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শনিবার অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন এলাকার কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আব্দুস সাত্তার।

ক্যাম্পে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও সংগঠক মো. ফকরুল ইসলাম,  বিএনপি নেতা মো. শাহ আলম সালু, শাহাদাত হোসেন, জাহিদুল ইসলাম জুয়েল, মো. নুরুল আলম ও ইসমাইল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাবিবুল্লাহ মাহবুব তিনি বলেন, “চোখ আমাদের অমূল্য সম্পদ। এলাকার মানুষের কাছে সহজে ও বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।” 

ইসলামি চক্ষু হাসপাতালের চিকিৎসকরা ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন হাবিবুল্লাহ মাহবুব। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে ইসলামি চক্ষু হাসপাতাল।

  • সর্বশেষ