শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষক বদলি নীতিমালায় বড় পরিবর্তন, বদলির সুযোগ পাবেন না যে শিক্ষকরা

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালায় নিজ জেলায় কর্মরত শিক্ষকরা আর বদলির সুযোগ পাবেন না বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সংশোধিত নীতিমালায় প্রতিষ্ঠান প্রধান ও অধ্যক্ষদের বদলির সুযোগ রাখা হয়নি। তবে সহকারী অধ্যাপক পদে কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ রাখা হয়েছে।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, একটি প্রতিষ্ঠান থেকে প্রতি বছর সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। বদলির ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা হবে তিনটি মানদণ্ডে—প্রথমে নারী শিক্ষক, দ্বিতীয়ত কর্মস্থল ও গন্তব্যের দূরত্ব এবং তৃতীয়ত জ্যেষ্ঠতা বিবেচনা করা হবে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী মার্চ মাস থেকে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “সংশোধিত বদলি নীতিমালা শিগগিরই জারি করা হবে। এ বিষয়ে ফাইল প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি আগামী ২০ জানুয়ারির মধ্যেই নীতিমালা জারি করা সম্ভব হবে। এরপর সফটওয়্যার প্রস্তুত হলে বদলি কার্যক্রম শুরু করা যাবে।”

জানা গেছে, এর আগে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির কোনো সুযোগ ছিল না। তারা কেবল প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তা বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয় এবং একটি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের একাংশের করা রিট মামলা, সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালা সংশোধনসহ নানা জটিলতার কারণে এখনো কার্যকরভাবে বদলি প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। এ অবস্থায় হতাশা ব্যক্ত করেছেন শিক্ষকরা।

 

  • সর্বশেষ