শিরোনাম
◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যায় প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম জারি থাকবে: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, শরীফ ওসমান হাদি হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ন্যায় প্রতিষ্ঠায় আমাদের এ সংগ্রাম জারি থাকবে সব সময়। 

শনিবার বিকাল সোয়া ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে ওসমান হাদিকে দাফন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এসব বলেন। 

ঢাবি ভিসি বলেন, শরিফ ওসমান হাদি একটি আদর্শের নাম। এটি প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত টিকে থাকবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওয়াতায় আনার জোর দাবি জানাই। আমরা চাই চূড়ান্ত সমাধান ও রায় হোক। এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়। 

 

  • সর্বশেষ