শিরোনাম
◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ ◈ ৯৫ মিনিটের নাটকীয় গোলে পানামাকে হারাল ঘানা ◈ সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান ◈ কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড ◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দশম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

১১ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক। বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার উপসচিব জি এম সরফরাজের সই করা চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের অষ্টম সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণ করে সরকারি আদেশ জারি করা হয়েছে। উক্ত ৪৫ জন প্রধান শিক্ষকের ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি প্রদান করেছে। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি প্রদান করেছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ উক্ত ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করেছে।

 এই প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ উভয়ই সম্মতি প্রদান করেছে। সুপারিশে একটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। এতে বলা হয়, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাদি (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিপালন করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়