শিরোনাম
◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ বিশ্ববিদ্যালয় এবারও গুচ্ছের বাইরে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। তবে নানা আলোচনা হলেও এবারেও গুচ্ছের বাইরেই থাকছে গতবার বেরিয়ে যাওয়া ৫ বিশ্ববিদ্যালয়। 

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধায় দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

তিনি জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষার যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পরীক্ষা কমিটি প্রস্তুতি নিচ্ছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

তবে, ইউজিসি এবং মন্ত্রণালয় চাইলেও গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া বাকি ৫টি বিশ্ববিদ্যালয় এবারেও গুচ্ছের বাইরেই থাকছে। বিশ্ববিদ্যালয় গুলোকে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে নানা আলোচনা হলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন হয়নি। ফলে এবারেও বাইরেই থাকছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় বেরিয়ে যায় পাঁচ বিশ্ববিদ্যালয়।

Advertisement

গতবার বেরিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। 

এ বিষয়ে ইবি উপাচার্য জানান, গত বছরের গুচ্ছের তালিকায় থাকা ১৯টি বিশ্ববিদ্যালয় নিয়েই এই বছরও গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন কোনো বিশ্ববিদ্যালয় এখনও যুক্ত হয়নি। 

উল্লেখ্য, এবছরের গুচ্ছের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ