শিরোনাম
◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা!

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৫ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, ২৮ বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন একদল শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তিনি পায়ে আঘাত পেয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, ওই শিক্ষার্থী টিউশনি শেষে সাভার থানাস্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠছিলেন। এ সময় চালকের সহকারী জিজ্ঞাসা করেন তিনি কোথায় যাবেন? ওই ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলেন। বাসে ওঠার পর চালকের সহকারী আবার ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন? এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় চালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বাস থেকে পড়ে তিনি পায়ে আঘাত পান। এ ঘটনা জানাজানি হলে তার সহপাঠীরা রাত ৮টার দিকে রাজধানী পরিবহনের ওই বাসগুলো আটক করেন।

ভুক্তভোগী ছাত্রী এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তার সহপাঠীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ, দোষী চালকের সহকারীর শাস্তি ও ক্ষমা চাওয়া এবং পরিবহন কর্তৃপক্ষের লিখিত মুচলেকা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, "ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। এর আগেও এমন ঘটনা ঘটেছে। আগামীকাল (আজ) বুধবার বাসের মালিকপক্ষ আসবে বলে জানা গেছে। তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

  • সর্বশেষ