শিরোনাম
◈ আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন ◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের ◈ বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘাত, বন্ধ আন্তঃজেলা বাস ◈ উত্তাল সমুদ্রে নিখোঁজের ৮ দিন পর ট্রলারে ৯ জেলের মরদেহ, ৬ জন এখনও নিখোঁজ ◈ সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ

সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (১৬ জুন) এনটিআরসিএ’র সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মো. শাহাদাত হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ে (এন্ট্রি লেভেল) মোট ১ লাখ ৮২২ জনকে নিয়োগ দেয়া হবে। এরমধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৪৬ হাজার ২১১ জনকে নিয়োগ দেয়া হবে।

অন্যদিকে মাদরাসা পর্যায়ে ৫৩ হাজার ৫০১ জন ছাড়াও কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোয় ১ হাজার ১১০ জনকে নিয়োগ দেবে এনটিআরসিএ।

১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণগজ্ঞপ্তি ও এ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

গণবিজ্ঞপ্তি জানানো হয়েছে, আবেদনকারীর বয়স ৪ জুন, ২০২৫ তারিখে ৩৫ বছর বা তার চেয়ে কম হতে হবে। এছাড়া শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ থেকে ৩ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীরা এনটিআরসির ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে ২২ জুন, ২০২৫ তারিখ দুপুর ১২টার পর থেকে আবেদন করতে পারবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়