শিরোনাম
◈ নতুন রাষ্ট্রপতি নির্বাচন: ইসি-স্পিকার বৈঠকেই চূড়ান্ত হবে রোডম্যাপ ◈ গোপনে কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ◈ জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন: ছোট হয়ে আসছে জোট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: রাশেদ খান (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ ◈ ‘নার্স গালাগালি করে’ শরণখোলায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রোগীর নালিশ (ভিডিও) ◈ ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা ◈ ব্যাংকিং খাতে চাপ বাড়ছে, খেলাপি ঋণের অ্যাকাউন্ট ৪৫.৮৩ লাখ ◈ লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টি, সতর্কতা বন্দরে ◈ শোককে পুঁজি করে বাণিজ্য! লাশ কাটতে ১০ হাজার টাকা, না দিলে ‘সেলাই করব না’: সোহরাওয়ার্দী মর্গে অনিয়মের অভিযোগ

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০১:১৬ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ০২:১১ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন: ছোট হয়ে আসছে জোট

মনিরুল ইসলাম : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে একের পর এক ভাঙনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ছাড়ার পর এবার খেলাফত ঘরানার আরেকটি গুরুত্বপূর্ণ দল—খেলাফত মজলিস  সরে দাঁড়ানোর ঘটনায় জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২৬ সালের শুরুতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন সমঝোতা নিয়ে দ্বন্দ্বের জেরে জোট থেকে বেরিয়ে যায়। তারা একাই জাতীয় নির্বাচন লড়েছে। তবে ইসলামী আন্দোলন আনুষ্ঠানিক ভাবে জোট ছাড়ার ঘোষণা দেয়নি। না দিয়েই নিস্ক্রিয় হয়ে পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এদিকে, গতকাল আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জোট ছাড়লো  আবদুল বাছিত আজাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস। জোটের শুরুতে জোটের কর্মসূচিতে সক্রিয় থাকলেও সম্প্রতি ময়মনসিংহ ও রংপুর বিভাগীয় সমাবেশ বর্জন করে, সর্বশেষ সিলেটের ১১ দলীয় ঐক্যের সমাবেশেও অংশ নেয়নি দলটি। দলটির নেতারা জানিয়েছেন, আপাতত তারা জোটের কোনো কর্মসূচিতে সক্রিয় থাকবেন না।

শনিবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয়, এখন থেকে ১১ দলীয় ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে দলটি বলে জানানো হয়েছে। 

তথ্য অনুযায়ী, এই জোটে শুরুতে ছিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী (নেতৃত্বে), জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং আরও কয়েকটি ছোট ইসলামি ও সমমনা রাজনৈতিক দল। মোট ১১টি দল নিয়ে এই নির্বাচনী ঐক্য গঠিত হয়েছিলো।

সর্বশেষ বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আরও কিছু শরিক দলও নতুন রাজনৈতিক সমীকরণ খুঁজছে বা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। যে জোটটি ১১ দলের সমন্বয়ে গঠিত হয়েছিল, তা কার্যত এখন ছোট হয়ে আসছে এবং কার্যকর রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দুর্বল হয়ে পড়ছে।

এদিকে, জোট সংশ্লিষ্টরা জানান, ভাঙনের কারণ অভ্যন্তরীণ অসন্তোষ। জামায়াতের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সমন্বয়হীনতা, যৌথ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ কম।

তাদের মতে, নামমাত্র “১১ দলীয় জোট” থাকলেও বাস্তবে সক্রিয় সদস্য সংখ্যা কমে গেছে। বড় শরিকদের বাইরে ছোট দলগুলোর অংশগ্রহণ অনিশ্চিত।

ইসলামী আন্দোলন আলাদা অবস্থান নিয়ে স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে। কিছু কওমীপন্হী  ইসলামি দল নতুন জোট বা সমন্বয়ের বিষয়ে আলোচনায় আছে। সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের  সাথে ওই কওমীপন্হী ৬/৭টি ইসলামী দল বৈঠকে বসে। তার জামায়াতে ইসলামীর বাইরে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছে বলে জানা গেছে। 

একসময়কার শক্তিশালী সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে ঘোষিত ১১ দলীয় জোট এখন ক্রমাগত ভাঙনের মুখে। ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস  বেরিয়ে যাওয়ায় জোটটি কার্যত সংকুচিত ও দুর্বল কাঠামোয় পরিণত হয়েছে। সামনে এই জোট টিকে থাকবে নাকি নতুন রূপে ফিরে আসবে তা নির্ভর করছে রাজনৈতিক সমঝোতা ও পুনর্গঠনের ওপর বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়