শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পিকিং ইউনিভার্সিটি  ড. মুহাম্মদ ইউনূসকে ডক্টরেট সম্মাননা দিবে: প্রেস সচিব

মনিরুল ইসলাম: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চীনের পিকিং ইউনিভার্সিটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ডক্টরেট সম্মাননায় ভূষিত করবে।  আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন। সফরকালে তিনি পিকিং ইউনিভার্সিটিতে একটি বক্তব্য রাখবেন।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব ।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন। আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন। সেই সফর নিয়ে বৈঠক হয়। আগামী ২৭ মার্চ প্রফেসর ইউনুস বোয়াও ফোরামে কথা বলবেন, সেখানে এশিয়ার পরিবর্তনশীল ভূমিকা নিয়ে বক্তব্য রাখবেন। এই ফোরামে অনেক শীর্ষ নেতা থাকেন, অনেক বড় বড় কোম্পানির সিইও অংশ নেন। আমরা আশা করছি, চীনের বড় বড় প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সাইডলাইনে হতে পারে। 

তিনি বলেন, এটি প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। চীনের প্রেসিডেন্টের শি জিং পিনের সঙ্গে ২৮ মার্চ দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। চীনের সঙ্গে আমাদের যত ইস্যু আছে সেসব নিয়ে সেখানে আলাপ হবে।  মূল ফোকাস হবে চীনের সঙ্গে মিশে বাংলাদেশের শিল্পায়নের জন্য একটা বড় ম্যানুফেকচারিং হাব তৈরি। সম্পর্কটাকে আমরা এক নতুন উচ্চতায় নিতে চাই। চীনের রাষ্ট্রদূত বলেছেন গত ৫০ বছরে বাংলাদেশি নেতার এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়