শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার যেসব পরিবর্তন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়

বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আগামী ১৭ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতদিন কোর্সের পুরো ফি একসঙ্গে পরিশোধের নিয়ম থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কষ্টসাধ্য ছিল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা তিন ধাপে দিতে পারবেন এই ফি। এর মধ্যে ভর্তির সময় ৬০ শতাংশ, প্রথম প্রফেশনাল পরীক্ষার আগে ২০ শতাংশ, আর বাকি ২০ শতাংশ তৃতীয় প্রফেশনাল পরীক্ষার আগে দিতে পারবে।

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে নতুন ভর্তিচ্ছুদের জন্য নীতিমালায় আরও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এবার ৩০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সবশেষ এইচএসসি উত্তীর্ণরা জীববিজ্ঞানসহ বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আর এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসিতে ফল প্রকাশ করা হয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে ২০০ নম্বরের স্কোরকে কমিয়ে করা হয়েছে ১০০।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রুবিনা ইয়াসমিন বলেন, এবার ইনস্টলমেন্টের মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজের ফি দিতে পারবেন শিক্ষার্থীরা। এটা তাদের জন্য একটা বড় স্বস্তির জায়গা। এইচএসসি পরীক্ষায় কোনো ইমপ্রুভমেন্ট থাকলেও ওরাও ভর্তি পরীক্ষা দিতে পারবে। এটা একটা নতুন পরিবর্তন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় সবসময় বায়োলজির ওপর গুরুত্বারোপ করা হয়। ঠিক সেইভাবে বায়োলজির ওপর গুরুত্ব সমান রেখে, আমরা যে লার্নিং আউটকাম  প্রত্যাশা করি সেটার ওপর ভিত্তি করি কাটিংয়ের মাত্র ঠিক রেখে প্রশ্নপত্র অবশ্যই প্রণয়ন করা উচিত।  উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়