শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৬:৫২ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবি প্রশাসনের প্রতীকী জানাযার নামাজ পড়লেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: [২] কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী জানাযার নামাজ পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

[৩] বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই এ জানাযার নামাজ পড়েন তারা।

[৪] এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে মারা গেছেন। তাদের অনুমতিতেই আমাদের উপর আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে। তারা কাপুরষ এবং দালাল। আমরা দোয়া করি এই প্রশাসন অতদ্রুত ধ্বংস ক্ষমতা হারাক।

[৫] এসময় সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও পুলিশ, বিজিসিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ