শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৩, ০৫:২৪ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৩, ০৩:৪১ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

পোশাক শিল্পে ন্যূনতম মজুরি ১৭ হাজার  ৫৬৮ টাকা নির্ধারণের সুপারিশ সিপিডির

সালেহ্ বিপ্লব: [২] জীবনযাত্রার ব্যয়ের গবেষণার ভিত্তিতে রপ্তানিমুখী পোশাক শিল্পের কর্মীদের জন্য এন্ট্রি লেভেলে এই মজুরি সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রোববার পোশাক খাতের জন্য ন্য্যূনতম মজুরি সংশোধন, মনিটরিং ও সুপারিশ বিষয়ক এক সংলাপে এ প্রস্তাবনা তুলে ধরা হয়। 

[৩] বর্তমানে প্রবেশ স্তরে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা। ২০১৮ সালের ১ ডিসেম্বর সরকারগঠিত মজুরি বোর্ড এ মজুরি নির্ধারণ করে। 

[৪] সিপিডি’র হিসেবে, বিদেশি ক্রেতারা পোশাক প্রতি অতিরিক্ত ৭ সেন্ট দিলে কারখানার মালিকরা এই মজুরি দিতে চাপের মুখে পড়বেন না।

[৫] গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত সংলাপে প্রস্তাবটি উত্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

[৬] তিনি জানান, গার্মেন্টস সেক্টরে একটি ব্যাপক জরিপের মাধ্যমে ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রস্তাবটি করা হয়েছে। ৭৬টি কারখানায় ২২৮ জন শ্রমিকের পর এ জরিপ করা হয়। 

[৭] অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক তামিম আহমেদ।

[৮] প্রবন্ধে বলা হয়, সরকার ২০২৩ সালের ১০ এপ্রিল একটি নতুন মজুরি বোর্ড গঠন করেছে। সরকার, মালিক ও শ্রমিকদের ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে তৈরি পোশাক শিল্পের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করবে এই বোর্ড। বোর্ড ইতোমধ্যে বেশ কয়েকবার বৈঠক করেছে। নভেম্বর মাসের মধ্যে নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত হতে পারে। 

[৯] সিপিডি বলেছে, ন্যূনতম মজুরির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি আরএমজি সেক্টরের সামগ্রিক প্রতিযোগিতা এবং শ্রমিকদের জীবন-জীবিকার উপর যথেষ্ট প্রভাব ফেলে। তাই মজুরির বর্তমান কাঠামো পরীক্ষা করে নতুন মজুরি নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[১০] অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ন্যূনতম মজুরি বোর্ডের মালিক প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ