শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:২২ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে শ্রীলঙ্কা

সালেহ্ বিপ্লব: [২] দুই বছর আগে মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে এই ঋণ নেয় শ্রীলংকা। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শেষ কিস্তিতে বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কা প্রায় ৫০ মিলিয়ন ডলার এবং সুদ ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। ইউএনবি

[৩] ২০২১ সালের মে মাসে এক বছরের জন্য এই ঋণ নেয় শ্রীলঙ্কা। তবে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কারণে দেশটি ঋণ পরিশোধে ব্যর্থ হয় এবং শ্রীলঙ্কা সরকার নিজেকে দেউলিয়া ঘোষণা করে। এ কারণে দেশটি বেশ কয়েকবার ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়েছে।

[৪] এ বছর শ্রীলংকার অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে এবং দেশটি ঋণ পরিশোধ শুরু করে। 

[৫] প্রথম কিস্তিতে গত ২০ আগস্ট ৫০ মিলিয়ন ডলার এবং দ্বিতীয় কিস্তিতে ৩১ আগস্ট তারা ১০০ মিলিয়ন ডলার ফেরত দেয়।

এসবি/এনএইচ

  • সর্বশেষ