শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে অভিযানে যাওয়া সিআইডির ৪ সদস্যের ওপর হামলা

যশোরে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন সিআইডি পুলিশের চার সদস্য। তাঁদের মধ্যে শহিদুল ইসলাম নামের এক কনস্টেবলকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় যশোরের রাজারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এতে তুষার নামের এক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

সিআইডি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই মো. জাহিদ হোসেন এবং কনস্টেবল শহিদুল ইসলামকে নিয়ে গঠিত একটি দল রাজারহাট এলাকায় অভিযান চালায়।

এ সময় তাঁরা ওই এলাকার মাসুদ রানার ছেলে তুষারকে কাশ্মীরি বিরিয়ানি হাউসের ভেতরে নিয়ে যান। তাঁরা সেখানে তাঁকে তল্লাশি করেন। একপর্যায়ে তাঁর কাছে ২০টি ইয়াবা পাওয়া গেছে বলে জানায় সিআইডি। তখন তুষার সিআইডি সদস্যদের ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় কয়েকজন সিআইডি সদস্যদের ওপর হামলা চালান। পরে যশোর কোতোয়ালি থানা-পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

Advertisement

রাজারহাট এলাকার চা-দোকানি মোতাহার হোসেন বলেন, ‘কাশ্মীরি বিরিয়ানি হাউসের সামনে থেকে মারামারি করতে করতে কয়েকজন আমার দোকানের সামনে চলে আসেন। সিআইডি পরিচয় দেওয়া ব্যক্তিরা ছিলেন সাদাপোশাকে। তাঁরা যখন তুষারকে ধরে নিয়ে যাচ্ছিলেন, সে তখন বলছিল, আমার টাকা-মোবাইল নিয়ে চলে যাচ্ছে ভুয়া সিআইডি পরিচয়ে। আমাকে বাঁচাও। তখন কিছু লোক উত্তেজিত হয়ে তাঁদের ওপর হামলা শুরু করে। এ সময় সিআইডির দুজন পালিয়ে যান। আর ঘটনাস্থলে দুজনকে বেধড়ক পেটানো হয়েছে। পরে পুলিশ এলে ঘটনাস্থল স্বাভাবিক হয়।’

সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মোসা. সিদ্দিকা বেগম বলেন, তুষারের বিরুদ্ধে মামলা আছে।

হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি কাজে বাধা ও মাদক কারবারের অভিযোগে তুষারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের ধরতে যশোর কোতোয়ালি পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ