শিরোনাম
◈ যা ঘটেছিল ডা. কামরুলের সেই সিকেডি হাসপাতালে! ◈ এবার সিলেটেও ‘হানিট্র্যাপ’, উলঙ্গ মহিলার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ ◈ শিক্ষকদের ন্যূনতম দক্ষতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ! ◈ আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র ◈ ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু ◈ দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত ◈ বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা ◈ অর্থনৈতিক চাপে পাকিস্তান, সহায়তার হাত বাড়াল সৌদি আরব ◈ ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড়

প্রকাশিত : ২৭ মে, ২০২২, ০৮:১৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২২, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরেক দফা বাড়লো ডিমের দাম

ডিম

মিনহাজুল আবেদীন: [২] আরেক দফা বেড়েছে দিমের দাম। তিন-চার দিনের ব্যবধানে ডজনে বেড়েছে আরো পাঁচ টাকা। ব্যবসায়ীরা বলছেন, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়া এবং চাহিদার তুলনায় জোগান কম থাকায় ডিমের দাম নামছে না, উল্টো বাড়ছে।

[৩] রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে ফার্মের মুরগির ডিমের ডজন ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লায় তা ১২৫ থেকে ১৩০ টাকায় গিয়ে ঠেকেছে। সপ্তাহখানেক আগেও মহল্লায় ১২০ টাকায় পাওয়া যেত এক ডজন ডিম। তবে সাদা রঙের ডিমের দাম কিছুটা কম। এই ডিম কেনা যাচ্ছে ১১০ টাকা থেকে ১১৫ টাকায়। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ডজন ১৫০ থেকে ১৬০ টাকায়।

[৪] কারওয়ান বাজারের ডিম বিক্রেতারা জানান, ডিমের চাহিদা বাড়লে পাইকাররা দাম বাড়িয়ে দেন। তখন খুচরা বিক্রেতাদেরও বাড়তি দরে বিক্রি না করে উপায় থাকে না।

[৫] ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, এক মাসের ব্যবধানে ডিমের (লাল) হালিতে দাম বেড়েছে প্রায় ২১ শতাংশ। বর্তমানে সর্বনিম্ন ১১৪ থেকে ১২৯ টাকায় বিক্রি হচ্ছে ডিমের ডজন। দেশ রূপান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়