শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৫ মে, ২০২২, ০৮:৫৫ রাত
আপডেট : ২৭ মে, ২০২২, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফবিসিসিআই’র ইনোভেশন সেন্টার নিয়ে আগ্রহী ওইসিডি ডেভেলপমেন্ট সেন্টার

মনজুর এ আজিজ: [২] এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এফবিসিসিআই’র ইনোভেশন সেন্টার নিয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা সফররত ওইসিডি ডেভেলেপমেন্ট সেন্টারের প্রতিনিধিদল। বুধবার দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক রুপান্তরে ব্যক্তিখাত ও এফবিসিসিআইয়ের ভূমিকা তুলে ধরেন নেতৃবৃন্দ। 

[৩] অনুষ্ঠানে জানানো দক্ষতা তৈরি, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমের জন্য ইনোভেশন সেন্টার তৈরি করতে যাচ্ছে এফবিসিসিআই। এই উদ্যোগে ওইসিডির সহায়তা আহ্বান করেন এফবিসিসিআই নেতৃবৃন্দ। প্রতিনিধিদলের সদস্য ওইসিডি ডেভেলপমেন্ট সেন্টারের ইকোনমিক ট্রান্সফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান অ্যানালিসা প্রিমি এ ব্যাপারে ভবিষ্যতে আরো বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন।

[৪] এর আগে, দেশে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে এফবিসিসিআই’র বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি জানান, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। 

[৫] সহ-সভাপতি এম এ মোমেন বলেন, সরকারের পাশাপাশি এফবিসিসিআইও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিশীল। সংগঠনের নতুন লোগোতেও তারই প্রতিফলন রয়েছে। সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি অপ্রাতিষ্ঠানিক খাতের হাত ধরে হয়েছে। এখন এসব খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে হবে। এক্ষেত্রে ওইসিডির সহায়তা কামনা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়