শিরোনাম
◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:৫৫ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবজি ও ডিমে কিছুটা স্বস্তি, দাম বেড়েছে ব্রয়লার মুরগির

সবজি ও ডিম, ব্রয়লার মুরগি

মাসুদ আলম: বছরের যে কোনো সময়ের চেয়ে এখন বাজারে নিত্যপণ্যের দাম বেশি। রমজানের প্রথম সপ্তাহে সবজির দাম বাড়লেও এখন অনেকটা নমনীয়। ৪০ টাকা কেজিতেও সবজি পাওয়া যাচ্ছে। দু-একটি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। এছাড়া ডিমের ডজন ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১২৫ টাকা। 

এদিকে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানের ফলে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও আবারও কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২১০ টাকা। তবে বৃহস্পতিবার ব্রয়লারের কেজি বিক্রি হয়েছে ২০০ টাকা। সোনালি মুরগি কেজিতে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৩০ টাকা থেকে ৩৪০ টাকা। গরুর মাংস ৭৫০ টাকা বিক্রি হচ্ছে।

শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবজির  কমতি নেই। পেঁপের কেজি ৪০ টাকা, শিম ৪০ টাকা, হাইব্রিড শসা ৪০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা,  লাউ প্রতি পিস আকার ভেদে ৭০ থেকে ১০০ টাকা,  টমেটোর কেজি ৪০ টাকা, লেবু আকার ভেদে প্রতিহালি ৪০ টাকা থেকে ৬০ টাকা, কাঁচা কলা ৩০ টাকা হালি, ঢেঁড়স প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা,  পটল ৮০ টাকা,  কাচাঁমরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। 

সবজি বিক্রেতা সোহেল বলেন, সবজির বাজার গত সপ্তাহের তুলনায় ৫ থেকে ১০ টাকা কমেছে। আশা করা যায় দাম আরও কমবে। 

ভাটারা পূর্ব নুরেরচালার বাসিন্দা আব্দুল মুত্তালিব বলেন,বাজারে সবজির কোন সংকট নেই। তারপরও সবজির দাম ক্রেতাদের নাগালের বাহিরে। তবে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। ৪০ টাকার নিচে কোনো সবজি নাই। এক হালি লেবুর দাম ৬০ টাকা, একটা লাউ ১০০ টাকা অবাক করা দাম!। সরকারের উচিত নিয়মিত বাজার মনিটরিং করা । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়