শিরোনাম
◈ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী ◈ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস  বাণিজ্যে আ‌মে‌রিকার পর রাশিয়ারও নজর এবার বাংলাদেশে ◈ নারী এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-ভারত মু‌খোমু‌খি ◈ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির ◈ তৃতীয় এলএনজি টার্মিনালে খরুচে চীনা কোম্পানিকেই কেন সরকারের পছন্দ ◈ শিক্ষককে হানিট্র্যাপে ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৪ ◈ যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয় নয়, বৈধ প্রার্থিতাই মূল: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ১২:৫৩ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রপ্তানি আয়ে ডলারের দাম ১ টাকা বাড়ানো হলো 

ছবি: সংগৃহীত

শহীদুল ইসলাম: রপ্তানি আয়ে ডলারের দাম আরো এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা করা হয়েছে, আগে এধরনের ডলার বিক্রি করে ১০৪ টাকা পাওয়া যেত। ডলারের নতুন এ দাম ১ এপ্রিল থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক প্রসঙ্গে সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম বলেন, আজকের যৌথ সভায় রপ্তানি আয়ে ডলারের দাম এক টাকা বাড়িয়ে পুনর্র্নিধারণ করা হয়েছে। এখন থেকে রপ্তানি আয়ের বিপরীতে প্রতি ডলারে ১০৫ টাকা দেওয়া হবে। আর রেমিট্যান্সে আগের মত ১০৭ টাকা পাবেন। 
কিছু ব্যাংক আগ্রাসী হয়ে বেশি দামে ডলার কিনছে। এ বিষয়ে জানতে চাইলে বাফেদা চেয়ারম্যান জানান, এবিবি ও বাফেদা যৌথভাবে সবাই একমত হয়ে ডলারের রেট পুনর্র্নিধারণ করেছি। আজকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে; সবাই জানিয়েছেন এই নির্ধারিত রেটেই ডলার কিনবেন। তারপরও যদি কেউ রেট বেশি দামে ডলার নেয় তাহলে আমাদের কিছু করার নেই। এটা দেখার দায়িত্ব নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের। সুনির্দিষ্ট প্রমাণ পেলে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশে ডলার-সংকট শুরু হয়। সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু তাতে ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। পরবর্তীতে গত বছর সেপ্টেম্বরে ডলারের দাম নির্ধারণে এবিবি ও বাফেদার ওপর দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর যৌথভাবে ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দুই সংগঠন।

এমএএস

 

  • সর্বশেষ