শিরোনাম
◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৮:৫২ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ৮০ শতাংশ গাড়ি আসে মোংলা বন্দর দিয়ে: বারবিডা 

গাড়ি

মনজুর এ আজিজ : দেশে আমদানি হওয়া গাড়ির প্রায় ৮০ শতাংশই মোংলা বন্দর দিয়ে আসে বলে জানিয়েছেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি ও এফবিসিসিআই পরিচালক মো. হাবিব উল্লাহ ডন। ২০২১-২২ অর্থবছরে এই বন্দর দিয়ে এ যাবতকালের রেকর্ড ২০ হাজার ৮০৮টি গাড়ি এসেছে বলে জানান তিনি। মোংলায় সোমবার দুপুরে বন্দর কর্তৃপক্ষ ও বারবিডার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান তিনি। 

তিনি বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ এখন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনা এখন আর মোংলা বন্দরে ঘটে না। তাই বর্তমান সময়ে আমদানিকৃত গাড়ির প্রায় ৮০ শতাংশই এখন মোংলা বন্দর দিয়ে আমদানি হচ্ছে। 

বন্দর কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে ওই সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, পদ্মা সেতু চালুর পর থেকে মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি বেড়েছে। এ খাত থেকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হচ্ছে সরকারের। এই মুহূর্তে বন্দর চ্যানেলের গভীরতা বাড়াতে পারলে বন্দরে আরও বড় জাহাজ আসতে পারবে। তখন একসঙ্গে অনেক বেশি গাড়ি আনা যাবে তাতে কমবে পরিবহন খরচ।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, আমদানিকৃত গাড়ির শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব মোংলা বন্দরের। আপনাদের কোনো ধরণের অভিযোগ থাকলে আমাকে সরাসরি লিখিত জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্দর প্রতিষ্ঠার ৬০ বছর পর ২০০৯ সালে ৮ হাজার ৯০০টি গাড়ি আমদানির মাধ্যমে মোংলা বন্দর দিয়ে এই কার্যক্রম শুরু হয়। সব রেকর্ড ভেঙে ২০২১-২০২২ অর্থ বছরে মোংলা বন্দর দিয়ে রেকর্ড পরিমাণ ২০ হাজার ৮০৮টি গাড়ি আমদানি হয়েছে।

এমএএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়