শিরোনাম
◈ মন্ত্রীদের মন খারাপ, প্রধানমন্ত্রীরও একই সুর—‘মন তো আমারও খারাপ’ বললেন তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপের মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের সম্মানসূচক অ্যাওয়ার্ড পেলেন শাইখ সিরাজ  

মনিরুল ইসলাম: মালদ্বীপের মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ থেকে সম্মানসূচক অ্যাম্বাসেডর অব এগ্রিকালচার অ্যাওয়ার্ড পেয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। 

কলেজের অষ্টম সমাবর্তনে পুরস্কার পাওয়ার পর তিনি বলেছেন, এই সম্মান তাকে কৃষি উন্নয়নে আরো কাজ করতে উৎসাহিত করবে। ১৬ বছর আগে প্রতিষ্ঠিত মালদ্বীপের সবচেয়ে বড় বেসরকারি কলেজ - মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের অষ্টম সমাবর্তন সম্প্রতি হয়ে গেল। 

আন্তর্জাতিক এই কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে গ্র্যাজুয়েট হয়েছেন ১ হাজার ৮১৭ জন। মালদ্বীপের শীর্ষস্থানীয় এই কলেজের চারটি ফ্যাকাল্টির মধ্যে মোট কোর্স পড়ানো হয় ৬১টি।  এর মধ্যে কৃষি বিষয়ক কোর্সটি ওই দেশের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। 

উদ্যোক্তারা জানান কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের মাটি ও মানুষ এবং পরবর্তীতে চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা কলেজে কৃষি কোর্স ও কৃষি গবেষণা কেন্দ্র চালু করেছেন।

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আহমেদ মোত্তাকী, মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ। অ্যাওয়ার্ড পেয়ে বক্তৃতায় তার অনুভূতির কথা জানান কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

সমাবর্তনে সম্মানিত অতিথি ছিলেন মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বষক্তৃতা করেন মালদ্বীপের উচ্চশিক্ষামন্ত্রী ইব্রাহিম হাসান।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়