শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ◈ রিজার্ভ সামান্য কমলেও বাড়ছে রেমিট্যান্স ◈ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, একজনের বদলি ◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৬ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল থার্ড টার্মিনালে বাড়ছে ব্যয়, গুনতে হবে আরও ৮৪৭ কোটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ৮৪৭ কোটি টাকা বাড়ানোর অনুমোদন দিলো একনেক সভায়। তৃতীয় সংশোধনী প্রস্তাবে প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সেই সঙ্গে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় ১২টি প্রকল্পের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন হয়। মঙ্গলবার একনেক সভায় পাশ হওয়া ১২টি প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৫ হাজার ৭১৩ কোটি টাকা।

২০১৬ সালের জুলাইয়ে শুরু হওয়া থার্ড টার্মিনাল প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। এরপর একাধিকবার মেয়াদ বাড়ানো হয়েছে। এবার তৃতীয় সংশোধনীতে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। রিকল্পনা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, প্রকল্পটির মূল ব্যয় ছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকার বেশি। 

দ্বিতীয় সংশোধনীতে তা বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি ৫২ লাখ টাকা। তৃতীয় সংশোধনীতে প্রস্তাবিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকা। দ্বিতীয় সংশোধনীর তুলনায় তৃতীয় সংশোধনীতে ব্যয় বাড়ানোর প্রস্তাব প্রায় ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা। প্রকল্পটির তৃতীয় সংশোধনীতে সরকারের অর্থায়ন ধরা হয়েছে ৫ হাজার ১১৫ কোটি ৯৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ১৭ হাজার ৯৭ কোটি ১২ লাখ টাকা।

 

  • সর্বশেষ