শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৯ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক বাণিজ্যে টাকার ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে টাকার মাধ্যমে লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে নতুন একগুচ্ছ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে কোনো প্রারম্ভিক জমা ছাড়াই ‘টাকা ভস্ট্র অ্যাকাউন্ট’ খোলা ও পরিচালনা করা যাবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে সার্কুলার নং-৩৮ জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু বক্কার সিদ্দিক এতে সই করেন।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে ‘টাকা ভস্ট্র অ্যাকাউন্ট’ খোলা ও পরিচালনা করা যাবে। এজন্য কোনো প্রারম্ভিক জমার প্রয়োজন হবে না।

নির্দেশনায় বলা হয়েছে, এলসি, চুক্তি ও ইনভয়েস অবাধে রূপান্তরযোগ্য মুদ্রায় করা যাবে। তবে লেনদেন নিষ্পত্তির সময় তা প্রচলিত বিনিময় হারে টাকায় রূপান্তর করতে হবে।

Advertisement

এছাড়া অংশীদার দেশের ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকিং নথিপত্রের আদান-প্রদান ও যোগাযোগ নিরাপদ, দ্রুত এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে।

আমদানিকারকদের স্থানীয় ব্যাংকিং চ্যানেল অথবা সংশ্লিষ্ট ভস্ট্র অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি করতে হবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব হিসাবের বিপরীতে ওভারড্রাফট সুবিধাও দেওয়া যাবে।

বিদেশি ব্যাংকের ভস্ট্র অ্যাকাউন্টে থাকা উদ্বৃত্ত অর্থ বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই), পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে।

এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ কিংবা বিদেশে রেমিট্যান্স হিসেবেও ওই অর্থ পাঠানো যাবে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, আমদানি ও রপ্তানি লেনদেনের ক্ষেত্রে যথাক্রমে আইএমপি ও এক্সপি ফর্মসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে পরিপালন করতে হবে। একই সঙ্গে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে (এএমএল/সিএফটি) প্রয়োজনীয় ব্যবস্থা এবং গ্রাহক সম্পর্কে যথাযথ তথ্য যাচাই বা ‘নো ইউর কাস্টমার’ (কেওয়াইসি) নীতি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, যেসব দেশ অবাধে রূপান্তরযোগ্য নয় এমন স্থানীয় মুদ্রায় লেনদেন করতে আগ্রহী, সেসব দেশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়ে বিদেশি নস্ট্রো অ্যাকাউন্ট বজায় রেখে লেনদেন নিষ্পত্তি করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনার ফলে স্থানীয় মুদ্রা টাকায় আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের সুযোগ আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ