শিরোনাম
◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ ◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি! ◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি টাকার বেশি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে শুধু ১৩ সেপ্টেম্বর এক দিনেই এসেছে ১৯ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৯ শতাংশ।

 

  • সর্বশেষ