শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১১:২৫ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনেই বড় উল্লম্ফন: দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৮ হাজার টাকার বেশি

দেশে স্বর্ণ বাজারে একদিনের ব্যবধানে বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঘোষিত দরে যেখানে প্রতিভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ৪৪ হাজার টাকা, সেখানে নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। ফলে দেশের বাজারে আবারও স্বর্ণের দামে নতুন রেকর্ড তৈরি হলো।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই নতুন দাম নির্ধারণ করা হয়। ঘোষিত দাম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) হিসেবে বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী—

২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম প্রতি গ্রাম ২১ হাজার ৬৪৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা

Advertisement

নতুন দর অনুযায়ী অন্যান্য ক্যারেটের স্বর্ণের মূল্য—

২১ ক্যারেটের প্রতি গ্রাম ২০ হাজার ৬৬০ টাকা; ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৭ হাজার ৭১০ টাকা ও সনাতন পদ্ধতিরে প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৪ হাজার ৫৪৫ টাকা।

কেন আবার বাড়লো দাম: বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক বাজারে পিওর গোল্ডের দাম আরও বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকার পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সরবরাহ সংকট এবং ডলারের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁক স্বর্ণের দাম বাড়িয়ে দিচ্ছে, যার প্রভাব সরাসরি বাংলাদেশের বাজারে পড়ছে।

রুপার দামও বেড়েছে: স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে—২২ ক্যারেট প্রতি গ্রাম রুপার দাম ৫৯০ টাকা; ২১ ক্যারেট প্রতি গ্রাম ৫৬০ টাকা; ১৮ ক্যারেট প্রতি গ্রাম ৪৮০ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি গ্রামের দাম ৩৬০ টাকা।

ক্রেতাদের বাড়তি খরচ: বাজুস জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। ফলে গয়না কেনার ক্ষেত্রে ভোক্তাদের প্রকৃত ব্যয় আরও বেড়ে যাবে।

একটানা মূল্যবৃদ্ধির কারণে স্বর্ণালংকারে চাহিদা কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়তে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

 

  • সর্বশেষ