শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে টানাপোড়েন, স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, ডলার নিম্নমুখী

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের তদন্ত শুরু হয়েছে। এরপরই হঠাৎ অস্থির হয়েছে স্বর্ণের বাজার। দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অপরদিকে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে দুর্বল হয়েছে মার্কিন ডলার।

ফেড তদন্তকাণ্ড ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ধারণা, এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা খর্ব হবে এবং সুদের হার কমানো হতে পারে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার জেরোম পাওয়েল এক ভিডিও বার্তায় বলেছেন, এটি সুদের হার কমানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের চাপের অংশ। 

ব্রিটিশ বিনিয়োগ সংস্থা এজে বেলের বিনিয়োগ পরিচালক রাস মোল্ড বলেন, এই তদন্ত বাজারকে অস্থির করে তুলেছে এবং পাওয়েল মে মাসে পদত্যাগ করলে ফেডের ভবিষ্যৎ কেমন হবে সে প্রশ্নও উঠেছে। নীতিনির্ধারণ যেখানে স্বাধীনভাবে হওয়ার কথা, সেখানে ট্রাম্প অতিরিক্ত হস্তক্ষেপ করছেন।

এ অবস্থায় নিরাপদ বিনিয়োগের আশ্রয় খুঁজতে গিয়ে বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকেছেন। ফলে স্বর্ণের দাম প্রতি আউন্স প্রায় ৪ হাজার ৬০০ ডলারে পৌঁছেছে। রুপার দাম প্রায় ৮৫ ডলারের কাছাকাছি। অন্যদিকে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের বিনিময় মূল্য দুর্বল হয়েছে। 

ইরানে চলমান বিক্ষোভ এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ভাণ্ডার যুক্তরাষ্ট্র দখলে নিতে চাওয়ায় ভূরাজনৈতিক ঝুঁকি বেড়েছে। ফলে সোমবার অস্থির লেনদেনের মধ্যে তেলের দাম কমে গেছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়