শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৫২ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমল

বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমেছে। স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৪২৩.২০ ডলারে নেমেছে। আন্তর্জাতিক সময় অনুযায়ী সকাল ৫টা ৩৯ মিনিট পর্যন্ত এ দর দেখা গেছে।

একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৪৩২.০০ ডলারে লেনদেন হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বিশ্লেষকের বরাতে বলা হয়েছে, শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদনের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় স্বর্ণের ওপর আগ্রহ কিছুটা কমেছে। এর আগে বুধবারও এক দফা স্বর্ণের দামে পতন ঘটে।

ডলারের মান শক্ত হলে অন্যান্য মুদ্রায় স্বর্ণের দাম বেড়ে যায়। এতে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য স্বর্ণ তুলনামূলক কম আকর্ষণীয় হয়ে পড়ে। ফলে স্বর্ণের চাহিদা কিছুটা কমে আসে।

বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তা এবং ভেনেজুয়েলা পরিস্থিতি ঘিরে উত্তেজনা থাকলেও তাৎক্ষণিকভাবে ডলারের শক্ত অবস্থানই স্বর্ণের দামের ওপর বেশি প্রভাব ফেলছে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষকরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়