শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের! ◈ ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী হচ্ছেন যারা ◈ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠি পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও)

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:১৭ সকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাত মাসে ২ হাজার ৩৫৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি

সাত মাসে ২ হাজার ৩৫৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি

এল আর বাদল : গত সাত মাসে (২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১২ শতাংশ। এই সময়ে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৫ কোটি মার্কিন ডলার।
২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তৈরি পোশাক রপ্তানির পরিসংখ্যানের তুলনায় ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জানুয়ারিতে প্রবৃদ্ধি ছিল মাত্র ১ দশমিক ৩৮ শতাংশ।- ভয়েস অব আমেরিকা

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, গত চার মাসে (সেপ্টেম্বর-ডিসেম্বর) টানা দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের পর ২০২৫ সালের জানুয়ারিতে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশে। যেখানে এক মাসে রপ্তানি মূল্য ছিল ৩৬৬ কোটি ডলার।

নিটওয়্যার খাতে ৬ দশমিক ৬২ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানিতে ৪ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
প্রবৃদ্ধির পরিসংখ্যানগুলো উৎসাহজনক হলেও সেগুলো শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জগুলো বিশেষত দাম এবং ব্যয়ের চাপকে পুরোপুরি প্রতিফলিত করে না।

রুবেল বলেন, এই প্রবণতাকে প্রভাবিত করে এমন নির্দিষ্ট কারণগুলো যেমন বাজার-নির্দিষ্ট কর্মকা-, পণ্য এবং বাজারের ঘনত্ব এবং অন্যান্য পরিবর্তনগুলো শনাক্ত করার জন্য আরও বিশ্লেষণ প্রয়োজন।

গত বছর বৈশ্বিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে সঙ্কুচিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে তীব্র মূল্য প্রতিযোগিতাও দেখা দিয়েছে।

তিনি বলেন, চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য কিছু সুযোগ রয়েছে। রুবেল বলেন, তবে জ্বালানি নিরাপত্তা এবং আর্থিক/ব্যাংকিং খাতের স্থিতিশীলতাসহ ব্যবসায়িক কার্যক্রমকে সহায়তার জন্য বেশ কয়েকটি অগ্রাধিকার মোকাবিলা করা দরকার।

  • সর্বশেষ