শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৭ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ২৫ জন সনাতন ধর্মাবলম্বী  ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রবিবার দুপুরে শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই ২৫ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে দলে যোগ দেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।
 
যোগদানকারী ব্যক্তিরা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন, শ্রী সুমন কর্মকার সাহা, সুকুমার পরামানিক, শ্রী চন্দন দাশ, শ্রী সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল, মন্টু লাল চৌধুরীসহ অন্যান্যরা।

শ্রী সুমন কর্মকর সাহা বলেন, আমার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন জামায়াতে যোগদান করেছি। তাদের আদর্শিক ও রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের পছন্দ হওয়ায় যোগদান করেছি।
 
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা অধ্যাপক লতিফুর রহমান বলেন, ‘ সারা বাংলাদেশে বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে আমাদের দাওয়াতি কার্যক্রম চলমান আছে। তার ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে বেশ কিছু হিন্দু জনগোষ্ঠীর মধ্যে জামায়াতে ইসলামীর দাওয়াত প্রদান করা হলে ২৫ জন হিন্দু ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।

তিনি আরও বলেন, জামায়াতের গঠনতন্ত্র মোতাবেক  রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রমের সাথে একমত হলে যেকোন ধর্মের বর্নের লোক জামায়াতে ইসলামী দলে যোগদান করতে পারবেন। আগামীতে আমাদের দাওয়াতি কার্যক্রম সর্বত্র ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।'

 

  • সর্বশেষ