শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৬ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বাংলাদেশের সঙ্গে ইপিএ করতে আগ্রহী জাপান : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) বাংলাদেশের সঙ্গে করার জন্য জাপান খুবই আগ্রহী বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে জাপানে লোক পাঠানো নিয়ে দালালদের কোনো দৌরাত্ম্য নেই বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, জাপান আমাদের সবচেয়ে বড় ডোনার। তাদের সঙ্গে আমাদের অনেকগুলো জরুরি প্রকল্প রয়েছে। যোগাযোগও বেশি। সেখানে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)  ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে আমি কথা বলেছি। জাপানের অর্থমন্ত্রী এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রতিমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছি। সেখানে আমাদের একটি বড় টিম গেছে ইপিএ করার জন্য। আমরা জাপানের সঙ্গে ইপিএ করতে যাচ্ছি। এতে জাপানও খুবই আগ্রহী।

সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা যেন জাপানে লোক পাঠাই। তিনি এক লাখ লোকের কথা বলে এসেছেন। আমরা সেই এক লাখ লোক পাঠানোর চেষ্টা করছি। জাপানি ভাষা জানার একটি লেভেল আছে এন-১ থেকে এন-৫ পর্যন্ত। ন্যূনতম এন-৩ থাকলেই সেখানে গেলেই চাকরি পাওয়া যাবে। প্রসেস কিছুটা ধীরগতির হয়ে গেছে।
তিনি বলেন, এখানে কিন্তু দালালদের কোনো দৌরাত্ম্য নেই। আমরা কিছু স্কিল ডেভেলপমেন্ট করে লোক পাঠাব। জাপানে কৃষি প্রক্রিয়াকরণ খাতে লোকবলের ঘাটতি আছে। এছাড়া জাপানে উচ্চ শিক্ষারও ভালো সুযোগ রয়েছে, সেখানেও আমি তাদের অনুরোধ করেছি।

  • সর্বশেষ