শিরোনাম
◈ আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহুল প্রমোদতরী হঠাৎ ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, ৩ জনের মৃত্যু ◈ ল্যানসেট গ্লোবাল হেলথ এর রি‌পোর্ট : মার্কিন নিষেধাজ্ঞায় প্রতি বছর বিশ্বে সা‌ড়ে ৫ লাখ মানুষের প্রাণহানি ◈ অ্যাক্সিওসের দা‌বি: ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে ◈ লা লিগায় জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, শি‌রোপা জ‌য়ে অ‌পেক্ষা বাড়‌লো বা‌র্সেলোনার ◈ আজ ৪ মে ২০২৬ দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম যা জানাগেল ◈ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার!

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০২:২৪ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে কর পরিশোধে ফি বা চার্জ বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা মোতাবেক অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত ২০ টাকা এবং ২৫ হাজারের ঊর্ধ্বে সর্বোচ্চ ৫০ টাকা নিতে পারবে।

বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও দেশে আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চলতি ২০২৪-২৫ কর বর্ষে রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে রিটার্ন দাখিল করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

অনলাইনে আয়কর রিটার্ন দিতে ২৫ হাজার টাকার নিচে কর পরিশোধ করতে ২০ টাকা এবং ২৫ টাকার উপরে কর পরিশোধের ক্ষেত্রে ৫০ টাকার উপরে চার্জ নিতে পারবে না। এএফএস/পিএসপি ওয়ালেট ব্যবহার করে গ্রাহকের কাছ থেকে লেনদেন প্রতি ১ শতাংশ বা ৩০ টাকার বেশি ভ্যাট নেওয়া যাবে না। একই সঙ্গে লেনদেনের বিপরীতে কোনো চার্জব্যাক প্রযোজ্য হবে না। উৎস: বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়